জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের উদ্যোগে হল কর্মচারীদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়েছে ।

শুক্রবার হলের সামনে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে উপহার হিসেবে এক কেজি পোলাওর চাল, এক কেজি চিনি, এক কেজি পেঁয়াজ, আধা কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ, আধা লিটার সয়াবিন তেল, নুডুলস, লাচ্ছা সেমাই ও সাবান দেয়া হয়।

এই বিষয়ে শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার সার্বিক তত্ত্বাবধানে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে।’

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মাহবুবুল হক রাফা, উপ-অর্থ বিষয়ক সম্পাদক মাজেদুল হক বায়েজিদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান পরাগ, হল ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান অনিক, ফরহাদ হোসাইনসহ হল ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

Found this article interesting? Follow Techtribune24 on Facebook, Twitter and LinkedIn to read more exclusive content we post.